নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংগীত পরিবেশন, গার্ড অব অনার, ডিসপ্লে, বেলুন ও কবুতর উড়ানো এবং কথামালার মধ্য দিয়ে আজ মঙ্গলবার কুমিল্লায় উদ্বোধন হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা ১১ টায় প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল।
উদ্বোধনী পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, খেলাধূলায় পরাজয় বরণ করে নেওয়া ও পরবর্তীতে চেষ্টা করে উত্তীর্ণ হওয়ার মধ্যে আনন্দ আছে।
তিনি বলেন, তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে খেলাধূলাকে গুরুত্ব দিয়েছেন। আগামীতে চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে খেলাধূলা ও সংস্কৃতি নিয়ে লেখা থাকবে।
মিলন বলেন, খুদে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিজে গড়তে হবে। এদেশকে স্বাবলম্বী করতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে প্রতিটি পাড়া মহল্লায় খেলাধূলার পরিবেশ তৈরি করতে হবে। আমরা চাই কুমিল্লা থেকে নতুন খেলোয়াড় তৈরি হোক। তাঁরা আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলে খেলবে। এখন খেলাধূলা করে রোজগারও করা যায়। তাছাড়া শরীরের ফিটনেসও থাকে। মন প্রফুল্ল থাকে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক মো. সিপন মিয়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ক্রীড়া লেখক আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি,শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার প্রত্যাশা করেছেন আয়োজকরা।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা হচ্ছে। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ -এ শ্লোগানে ৭টি ইভেন্টে ৩৬৮ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।