সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। কুমিল্লা নগরের ছাতিপট্টি এলাকায় নরসিংহ বিগ্রহ মন্দির। পুননির্মাণের পর প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জুয়েলারী সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান দুলাল, শ্যামল কৃষ্ণ সাহা, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান হেলাল, কিশোর দেবনাথ, ইরফান কাইফ কাসপি, শ্যামা প্রসাদ ভট্টাচার্য ও প্রদীপ নন্দী, সংকর কুমার সাহা, ঐশী দেবনাথ, রঞ্জিত বণিক, খোকন চন্দ, ড. বিশ্বজিৎ সাহা ও রতন দত্ত।

অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।

মনিরুল হক চৌধুরী বলেন, আমরা বাংলাদেশে সবাই একসঙ্গে কাজ করে থাকি। সবাই সহঅবস্থানে থাকি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত