কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ শাখার অবসরপ্রাপ্ত সেকশন অফিসার ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর গ্রামের কবরস্থানে তাঁর শুভানুধ্যায়ীরা কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করেছেন। আবদুল খালেকের ঘনিষ্ঠ বন্ধু এম এ কাইয়ুম, জাকির হোসেন ও রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আবদুল খালেক লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত বছরের ২৬ মে রাত একটা ৪৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি সম্মিলিত সামরিক ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। পরদিন ২৭ মে মঙ্গলবার বাদ জোহর কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জানাজা হয়। বাদ আসর গ্রামের বাড়ি আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত