• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

নারীদের ওপর হামলা হলে আমরা তাদের প্রতিহত করব: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২২: ১২
logo

Photo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজকে বিএনপির একজন বলেছেন, জামায়াতের নারী কর্মীদের জামা খুলে ফেলা হবে। নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের মিরপুরে নারী কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় আমাদের মা-বোনেরা তাদের কাছে নিরাপদ নয়। নারীদের ওপর যদি কোনো সহিংসতা হয়, জুলুম হয়, আমরা তাদের প্রতিহত করব।

আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে গণভোটে হ্যাঁ’র প্রচারণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কার কমশিনের মাধ্যমেও কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। এটি অনেক দূর এগিয়ে গেছে। যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ এখন অবশ্যম্ভাবী। বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবাই মিলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করবে ইনশা আল্লাহ। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে আমরা, আমাদের সন্তানেরা, ভবিষ্যত প্রজন্ম এর সুফল ভোগ করবে।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করা হয়েছে। গত দুইদিনে ঢাকা-১৮ আসনের প্রার্থী আবিদ ও আজকে ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে। যারা ভোটাধিকার হরণ করেছেন, বাংলাদেশের জনগণ তাঁদের দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। আপনারাও যদি পেশিশক্তির ব্যবহার করে নির্বাচন করতে চান, জনগণ ভোটের মাধ্যমে তাঁদের রায় দিয়ে দিবে। বাংলাদেশের জনগণ ব্যাংক লুটেরা, চাঁদাবাজদের তাদের ম্যান্ডেট দেবে না। তাঁরা ১১ দলীয় প্রার্থীদের জয়যুক্ত করবেন।

তিনি বলেন, ১২৫ কোটি টাকায় কুমিল্লা নগর ভবন করার কথা ছিল। সেটিকে বাধাগ্রস্ত করেছেন কুমিল্লার ধানের শীষের প্রার্থী। তিনি নির্লজ্জভাবে নিজের বাড়ির সামনে নগর ভবন করার জন্য চাপ সৃষ্টি করেছেন। আমি আশা করি, কুমিল্লা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে বিপুল ভোটে বিজয়ী করা হবে। আমরা এদেশের মানুষকে আত্মনির্বরশীল করে গড়ে তুলতে চাই। পরনির্ভরশীল করে রাখতে চাই না। একজন মানুষকে কিছু কিছু সহায়তা দিয়ে পরনির্ভরশীল না করে আমরা কর্মসংস্থান তৈরি করে আত্মনির্ভরশীল করতে চাই।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের শফিকুল আলম হেলাল, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মু. মাহবুবুর রহমান ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৩

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৪

দেবীদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

৫

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

সম্পর্কিত

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

১০ মিনিট আগে
ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

১৬ মিনিট আগে

২০ মিনিট আগে