• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২: ০২
logo

কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২: ০২
Photo

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় সম্প্রতি প্রকাশ্যে কিশোর গ্যাং এক পক্ষ আরেক পক্ষের ওপর আক্রমণ করে। সাধারণ মানুষকে ভয় দেখায়। হাতে চাকু ও ছুরি নিয়ে ঘোরাঘুরি করে। তুচ্ছ কারণে এলাকায় মহড়া দেয়। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ এ নিয়ে শঙ্কিত। গতকাল রোববার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাংয়ের এমন অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মু. রেজা হাসান।

সভায় জ্বালানি তেল ও ভোজ্যতেল সম্পর্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক এবং কৃষি বিপণন কর্মকর্তার কাছে জানতে চান জেলা প্রশাসক।

জবাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউসার আহমেদ বলেন, বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ অন্তত ৮০ শতাংশ কমে গেছে। কোম্পানিগুলো তেল সরবরাহ করছে না। তবে খোলা তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ডিলাররা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনছেন বলে আমাদের জানিয়েছেন। ১৭৩০-১৮৫০ টাকা ডিলার রেট পড়ছে। তাদের জ্বালানিসহ খরচ হওয়ার কথা ১৯৫০ টাকা পর্যন্ত। কিন্তু বিক্রি হচ্ছে ২২০০-২২৫০ টাকা পর্যন্ত। তাঁরা অধিক মুনাফা করছেন। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কৃষি বিপণন কর্মকর্তা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কমছে। কিছুদিন আগে কয়েকটি নিত্যপণ্য নিয়ে মানুষের অস্বস্তি ছিল, বর্তমানে তা কেটে গেছে। তবে তেল গায়ের রেটের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

কয়েকটি পাম্পে জ্বালানি তেল বিক্রি হচ্ছে না। অতিরিক্ত চাপ ও হাঙ্গামার ভয়ে পাম্প মালিকরা ভয় পান-এমন তথ্য দেন দি মোটরস এসোসিয়েশন কুমিল্লার সভাপতি জামিল আহমেদ খন্দকার।

এর জবাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক বলেন, কেউ নিজ থেকে বিক্রি না করলে ভিন্ন ব্যাপার। কিন্তু অবৈধভাবে মজুদ করতে পারবেন না।

পাল্টা প্রশ্নে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, জেলা প্রশাসনের অনেক ক্ষমতা। তেল বিক্রি বন্ধ করলে জনগণের ওপর প্রভাব পড়ে। যারা ইচ্ছাকৃত তেল বিক্রি বন্ধ রাখছেন, তাঁদের বিরুদ্ধে জেলা প্রশাসন চাইলে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

জবাবে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, জ্বালানি তেল সরবরাহে কুমিল্লার অবস্থান ভালো। এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত আছে। কেউ ম্যাজিস্ট্রেটের সাহায্য চাইলে সে ব্যবস্থাও আমরা গ্রহণ করব। সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কাজ করতে দেওয়া হবে না।

জলাশয় ভরাট নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি কাইমুল হক রিংকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। নিজাম উদ্দিন কায়সার বলেন, ২০১০ সালের পর থেকে কুমিল্লার কতগুলো মজা পুকুর ভরাট হয়েছে আমরা জানতে চাই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ ও প্রশাসনের লোকজনই জলাশয় ভরাটে সহায়তা করছে।

জবাবে সভায় উপস্থিত পরিবেশ অধিদপ্তর কুমিল্লার প্রতিনিধি বলেন, কেউ জলাশয় ভরাট করলে আমরা মামলা করছি। কিন্তু মামলা চলা অবস্থাতেই জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় আমরাও ব্যবস্থা নিতে পারি না। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য গত তিন বছর ধরে আমাদের ম্যাজিস্ট্রেট দেওয়া হচ্ছে না। সিটি করপোরেশন থেকে ভরাটকৃত পুকুরের তালিকা চেয়েও আমরা পাইনি।

জবাবে জেলা প্রশাসক বলেন, একই ঘটনায় দুইবার বিচার করা যায় না। ম্যাজিস্ট্রেটের দরকার পড়লে আপনারা আমাদের অবগত করবেন। মামলা হলে সেইভাবে ট্যাকেল দিবেন। জলাশয় ভরাট হতে দেওয়া যাবে না।

সভায় কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়ে সবমহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি এক পুলিশ সদস্যকেও ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নগরের ঠাকুরপাড়াসহ একাধিক এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, এটি সামাজিক অপরাধ। আমরা সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিচ্ছি। তবে শুধুমাত্র আইনি ব্যবস্থা দিয়ে এটি মোকাবিলা করা সম্ভব নয়। এতে সমাজের সকল স্টেকহোল্ডারের ভ‚মিকা থাকতে হবে।

উল্লেখ, গত মার্চ মাসে কুমিল্লার সড়ক-মহাসড়কে ২৩টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত হন। ফেব্রæয়ারিতে ২১টি দুর্ঘটনায় নিহত হন ২৩ জন। মার্চ পর্যন্ত জেলায় মাদক ও চোরাচালানের মোট ১৯ হাজার ২৯২টি মামলা অনিষ্পত্তিকৃত অবস্থায় রয়েছে। এসব বিষয় নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৪

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৫

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সম্পর্কিত

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে

২ ঘণ্টা আগে