• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ১৭
logo

কুমিল্লায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ১৭
Photo

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি।

আজ সোমবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বসন্তপুর গ্রামের প্রয়াত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসে। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি কোপায়। এ ঘটনায় ঘটনাস্থলে কামাল নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। তার ছোট ভাই মাদক ব্যবসা বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৩

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৪

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৫

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

সম্পর্কিত

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১ ঘণ্টা আগে
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৭ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে