কুমিল্লা শিক্ষাবোর্ড

উপপরীক্ষা নিয়ন্ত্রক কবির উদ্দিন আহমেদকে সরিয়ে পাপিয়া পেলেন মাধ্যমিকের দায়িত্ব, সপদে বহাল সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চ মাধ্যমিক) আদেশপ্রাপ্ত মোসা. পাপিয়া আক্তারকে উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিকের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ডের বর্তমান উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদকে সরিয়ে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সালাহউদ্দিনের আদেশ বাতিল করে তাঁকে সপদে বহাল রাখা হয়। সালাহউদ্দিন বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর প্রভাব রয়েছে বলে স্থানীয় জামায়াতপন্থী বিএনপির শিক্ষক নেতারা জানিয়েছেন। তিনি গত প্রায় দেড় দশক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ১৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাপিয়া আক্তারকে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) পদে পদায়ন করা হয়। উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন আহমেদকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগে বদলি করা হয়। ২৩ জুনের মধ্যে তাঁকে সংশ্লিষ্ট পদে যোগদান করতে বলা হয়। কিন্তু ওই আদেশের পর গতকাল রোববার ২১ জুন আরেকটি প্রজ্ঞাপনে সালাহউদ্দিনকে সপদে বহাল রাখা হয়। কবির উদ্দিনকে সরিয়ে পাপিয়াকে উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) করা হয়। কবির উদ্দিন আহমেদকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। কবির উদ্দিন আহমেদের বাড়ি কুমিল্লা শহরে। সালাহউদ্দিনের বাড়ি সোনারগাঁও।

কবির উদ্দিন আহমেদ বলেন, আদেশ পেয়েছি। ২৫ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত