• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

প্রধানমন্ত্রীর কাছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবি তুলবো: মনিরুল হক চৌধুরী

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৭
logo

Photo

কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি তোলার প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। আজ শনিবার কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, আগামী সপ্তাহে জাতীয় সংসদে বা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের দাবি তুলবো। এই কলেজের জন্য গোমতীর পাশে পাঁচ একর জায়গা নিতে বলেছি। এই কলেজকে পড়াশোনার মানের দিক থেকে ভিক্টোরিয়া কলেজকে অতিক্রম করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে শেখাতে হবে।

এর আগে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় পরিদর্শন করে দেখেন তিনি। ভাষা সৈনিক অধ্যাপক অজিত গুহ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। লাইব্রেরি ও স্মৃতি সংরক্ষণগার পরিদর্শন করেন। মহাবিদ্যালয় নবনির্মিত ল্যাব উদ্বোধন করেন এই সংসদ সদস্য।

সংসদ সদস্য বলেন, ল্যাব দেখে খুশি হয়েছি। সবাইকে বাস্তবমুখী প্রশিক্ষণ দেন। দক্ষ করে গড়ে তুলেন। আমি একদিন হঠাৎ করে এসে ল্যাব দেখে যাবো। দেখব আপনারা কিভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। আমি আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবো।

প্রধানমন্ত্রী চান প্রত্যেক শিক্ষা ব্যবস্থার সাথে কারিগরি শিক্ষা। তিনি মাদ্রাসায়ও কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। একটা সময় কারিগরি দক্ষতা ছাড়া কেউ ডিগ্রি অর্জন করার সুযোগ থাকবে না।

কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। এর আগে নবীনবরণ আয়োজন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ কর্তৃপক্ষ। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে কলেজের সংগীত শিল্পীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহারীয়ার আক্তার, কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও অনার্স শাখার কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আদর্শ সদরের নতুন ইউএনও সজীব তালুকদার

২

প্রধানমন্ত্রীর কাছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবি তুলবো: মনিরুল হক চৌধুরী

৩

দেবীদ্বারে মাদক বিক্রেতা লাইলি গ্রেপ্তার

৪

চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

৫

বিএনপিতে যোগ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইউপি সদস্য আলম হাজারী

সম্পর্কিত

আদর্শ সদরের নতুন ইউএনও সজীব তালুকদার

আদর্শ সদরের নতুন ইউএনও সজীব তালুকদার

১২ ঘণ্টা আগে
দেবীদ্বারে মাদক বিক্রেতা লাইলি গ্রেপ্তার

দেবীদ্বারে মাদক বিক্রেতা লাইলি গ্রেপ্তার

১৩ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে