এবারের নির্বাচন সাধারণ পালাবদলের নির্বাচন নয়: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ বলাবলি শুরু করেছে, ডা. শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী। ইনশা আল্লাহ, আগামী দিনের প্রধানমন্ত্রী তো বলা যায়। আমাদের দেশনেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি প্রয়াত হয়েছেন। আমাদের দেশনেতা ডা. শফিকুর রহমান। তিনি কুমিল্লার সন্তান, সিলেটের সন্তান, চট্টগ্রামের সন্তান, খুলনার সন্তান-তিনি সারা বাংলাদেশের সন্তান। এই দেশে অনেকেই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দেশের মানুষের ভাগ্য বদল হয়নি। এবারের নির্বাচন সাধারণ পালাবদলের নির্বাচন নয়, এই নির্বাচন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

আজ শুক্রবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবন থাকবে কি না জানতে চাই, দুর্নীতি থাকবে কি না জানতে চাই। আরও কিছু বিষয় মানুষ জানতে চায়। আমরা ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে কুমিল্লা বিভাগ হবে। মাননীয় আমির, আমরা কুমিল্লা বিভাগ ছাড়া কিছু বুঝি না। আমরা সরকারে গেলে এই বিমানবন্দরটি অচিরেই চালু করা হবে ইনশা আল্লাহ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত