কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড

সেলামি ও সমবায়ীদের টাকায় ১৫ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরের পশ্চিম পাশে ৩৫ শতক জমিতে সেলামি ও সমবায়ীদের টাকায় ১৫ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে অন্তত ৭০ কোটি টাকা। গণপূর্ত বিভাগ ওই স্থাপনা নির্মাণ করে দেবে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় সদস্যরা ওই মতামত দেন। এতে সমিতির ১৩৮ জন সদস্য এতে একমত করেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা’দাতের সভাপতিত্বে ব্যাংকের ২০২৫-২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেসবাহ উদ্দিন , জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল, আদর্শ সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া, সদর দক্ষিণেল জামাল হোসেন, দাউদকান্দির আলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়ার মনির হোসেন, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও বরুড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমীর আলী, চট্টগ্রামের যুগ্ম নিবন্ধকের প্রতিনিধি ও পরিদর্শক এরফানুল হক, চান্দিনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি এ বি এম সিরাজুল হক, চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আশরাফ, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক সভাপতি মো. সিরাজুল হক, সমবায়ী মো. আবদুস সাত্তার।

সভায় ১৩৮ জন সদস্য অংশ নেন। সব সদস্য বর্তমান কমিটিকে নতুন ভবন করার তাগিদ দেন। ২০২৯ সাল পর্যন্ত নতুন কমিটির মেয়াদ আছে। এই কমিটি ভবনের কাজ করবে।

সভায় কাজী নাজমুস সা’দাত বলেন, সমবায়ীরা যেভাবে মতামত ও সিদ্ধান্ত দিয়েছে আমরা তা ছবিসহ ভিডিও করে রেখেছি। আমরা সমবায়ীরা এক ও অভিন্ন, এককাট্টা। এখনও আমাদের চার কোটি টাকার বেশি বাইরে ঋণ আছে।

জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১২ কোটি টাকা আছে। এর বাইরে আছে শত কোটি টাকার জমি। এখানে ৩৫ শতক জায়গায় ওপর চারটা ভবনে ৮৬টি দোকান ও তিনটি ব্যাংক ভাড়া আছে। এর থেকে বছরে ৫৪ লাখ টাকা ভাড়া পাওয়া যায়। বাংলাদেশে সমবায় ব্যাংক ছিল ৭৩টি। এর মধ্যে বর্তমানে ১৫টি। ১৫টির মধ্যে কুমিল্লার অবস্থান নাম্বার ওয়ান। গত অর্থবছরে নিট মুনাফা ছিল ১ কোটি ৩০ লাখ টাকা।

কান্দিরপাড় এলাকার ৩৫ শতক জমিতে ১৫তলা বহুতল ভবন নিমার্ণের উদ্যোগ নেওয়া হয়। এই জায়গা ও স্থাপনার মূল্য কুমিল্লায় সবচেয়ে বেশি।

জানা গেছে, এখানে চারটি ভবন আছে। মিড পয়েন্ট হোটেল ও বাটা ভবনটি ব্রিটিশ শাসনামলে করা। ব্যাংক ভবন পাকিস্তান আমলে করা। উত্তর পাশের ভবন ১৯৭২-৭৩ সালে করা ও পশ্চিম পাশের ভবন ১৯৯০ সালে করা।

১৯১৩ সালের ২০ জুন কুমিল্লা সমবায় ব্যাংক প্রতিষ্ঠা হয়। ব্যাংকের বর্তমান মালিক কুমিল্লা জেলার নয়টি সংসদীয় আসনের ১৭৪ টি সমিতি ও সরকার। এর মধ্যে বেশির ভাগ সমিতি বরুড়া উপজেলার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত