• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় পালন

জাহাঙ্গীর আলম ইমরুল
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৩
logo

Photo

মনোমুগ্ধকর সরোদ পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের দিকপাল সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গত রোববার রাত ১০টায় আলোচনা ও সরোদ সন্ধ্যার আয়োজন করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা।

নগরের রাজগঞ্জের প্রাঞ্জল নিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ্।

ওস্তাদজীর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে আলাউদ্দিন খাঁর সন্তান আলী আকবর খাঁ ও মেয়ের জামাই পন্ডিত রবিশঙ্করের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিপ্রেমী প্রদীপ কুমার সাহা। আলোচনা শেষে মনোমুগ্ধকর সরোদ পরিবেশন করে ওস্তাদ বাবুল কৃষ্ণ বিশ্বাস।

কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের সদস্যসচিব মাহবুবুল আলম চপল, সাংবাদিক আনোয়ার হোসাইন সহ আরও অনেকে।

তৎকালীন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার শিবপুর ১৮৬২ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর পারলোক গমণ করেন বরেণ্য এই সংগীতজ্ঞ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২

বিকেলে ইউপি নির্বাচন করার ঘোষণা, রাতে বুক ব্যথায় মারা গেছেন বিএনপি নেতা খোকন

৩

বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

৪

বরুড়া বাজারে একই রাতে দুই দোকানে চুরির অভিযোগ

৫

বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

সম্পর্কিত

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২ ঘণ্টা আগে