ভালো কাজের পুরস্কার দিল কুমিল্লা জেলা পুলিশ

ইলিয়াছ হোসাইন
Thumbnail image

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। সভায় ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

গতবছরের ডিসেম্বরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।

এ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক বলেন, আসলে ভালো কাজের স্বীকৃতি ভালোকাজ করার গতি বাড়িয়ে দেয়। ন্যায়, নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ়প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি সবসময়। এ পুরস্কার ভালো কাজ করার বড় প্রেরণা।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং পুলিশ সুপার সমস্যা সমূহ দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে অফিসার ও ফোর্সদের উদ্দ্যেশে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সকলের মধ্যে নৈতিকস্খলন রোধ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলতে হবে। বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সদা প্রস্তত থাকতে হবে। এ মাসে যারা দায়িত্বপালনে শ্রেষ্ঠ হয়েছেন, ভালোকাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার পেয়েছেন তাঁদেরকে আগামীতে আরও বেশি ভালো কাজে দেখতে চাই এবং অন্য কর্মকর্তারা যেন এই ভালো কাজের স্বীকৃতিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজের দায়িত্বকে বেগবান করে তোলেন। তিনি বলেন, ভবিষ্যতে ভালো কাজ করে পুরস্কার পাওয়ার সংখ্যা আরো বৃদ্ধি পাবে সেই আশা করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত