ল্যাবএইড ফার্মার কর্মচারীদের চাকরিচ্যুতি ও বদলির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরের স্টেশন রোডের ওষুধ কোম্পানি ল্যাবএইড ফার্মার কর্মচারীদের গণহারে চাকুরিচ্যুত ও বদলির প্রতিবাদে আজ শনিবার সকালে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

এ সময় কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা বলেন, আমাদেরকে বিনা নোটিশে চাকুরিচ্যুত ও বদলি করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন বহির্ভুত। কোম্পানি আইন অনুযায়ী আমাদেরকে চাকুরিচ্যুত করতে হলে আগামী ৬ মাসের বেতন পরিশোধ করে বিদায় দিতে হবে। সারা দেশের ন্যায় আমরাও এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করছি। আমাদের দেওয়া দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

আন্দোলনকারীরা কুমিল্লা ল্যাবএইড ফার্মা কোম্পানির অফিসেও তালা ঝুলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মা এরিয়া ম্যানেজার আবদুর রব ও এরিয়া ম্যানেজার কাজী আলামিন, এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন কাঞ্চন, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, আলাউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত