কুমিল্লা ক্লাবের সদস্য সুখেন চন্দ্র সাহার ৯০তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮: ০৬
Thumbnail image

কুমিল্লা ক্লাবের সদস্য সুখেন চন্দ্র সাহার ৯০তম জন্মদিন পালন করেছেন ক্লাবের সদস্যরা। আজ বুধবার রাত নয়টায় তাঁর প্রিয় জায়গা ড্রয়িংরুমে এক অনুষ্ঠানে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে সিক্ত করেন অনুজরা। সুখেন চন্দ্র সাহা কুমিল্লা ক্লাবের সিনিয়র সদস্য। তিনি কুমিল্লা শহরের সচল সিনিয়র নাগরিক।

নিজের জন্মদিনে অভিব্যক্তি প্রকাশ করে সুখেন চন্দ্র সাহা বলেন, আমার ‘স্নেহধন্য’রা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, আমাকে সিক্ত করেছেন তার জন্য কৃতজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এডভোকেট গোলাম ফারুক, ডা. এবিএম খোরশেদ আলম, মো. রেজাউর রহমান বাবুল, ঠাকুর দাস সাহা, ড. আলী হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান আব্বাসী, ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, সদস্য সুলতান শাহরীয়া, অ্যাপায়ন সম্পাদক ওমর ফারুক শাহীন, নাসিমুল হক, তপন সেনগুপ্ত, এডভোকেট শহীদুল হক স্বপন, কার্যকরি সদস্য সাজ্জাদুল কবীর, সদস্য আবুল কাশেম হৃদয়, গাজীউল হক সোহাগ, কামরুল ইসলাম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত