কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চমাধ্যমিক শাখায় আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ কফিল উদ্দিনকে।

উল্লেখ ১৯৭৩-৭৪ সালে কফিল উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্যাডারের সিনিয়র অধ্যাপক নাসরিন বেগম ও অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত