• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস, কুমিল্লা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৮: ৩৫
logo

Photo

জেলার আদর্শ সদর উপজেলায় আজ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার স্টেশন রোড, রেসকোর্স ও শাসনগাছা এলাকায় তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, স্টেশন রোড ও রেইসকোর্স এলাকার আড়তগুলোতে অপরিপক্ব কলা ‘রাইপেন-১৫’ নামক বিষাক্ত রাসায়নিক মিশিয়ে পাকানো হচ্ছিল। এ সময় হাতেনাতে ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ‘রংমহল কলার আড়ত’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত রাসায়নিক মেশানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।

এছাড়া অভিযানকাপলে শাসনগাছা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদনের দায়ে ‘ড্রিম বেকার্স’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

৩

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৪

তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

৫

বুড়িচংয়ে ধানখেতে মিলল ৮০ বছরের বৃদ্ধের মরদেহ

সম্পর্কিত

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২ ঘণ্টা আগে
হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

২ ঘণ্টা আগে
তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে