• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৯: ২৮
logo

Photo

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে অসুস্থ হয়ে জিসান আহমেদ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় জিসান (১৪) হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যায়। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে ছুটে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান,হৃদরোগ জনিত কারণে তার মত্যু হয়ে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অভিভাবকের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়।

একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে কিশোর শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জিসানের মা মীনা বেগম বলেন, ফুটবল খেলা চলাকালীন আমার ছেলে মারা যায়। আমি এ শোক কেমনে সইবো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

৩

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৪

তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

৫

বুড়িচংয়ে ধানখেতে মিলল ৮০ বছরের বৃদ্ধের মরদেহ

সম্পর্কিত

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২ ঘণ্টা আগে
কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৩ ঘণ্টা আগে
তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে