• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করছে: কুমিল্লায় মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৪: ০২
logo

Photo

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাংলাদেশ সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে । মঙ্গলবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার সন্ধ্যায় নানার বাড়ি কুমিল্লায় আসেন মাহদী আমিন । তাঁর নানা আবদুল আউয়াল কুমিল্লার আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

মাহ্দী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা অবগত আছেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণী (ক্লাস ফোর) থেকে খেলাধুলাকে একটি স্বতন্ত্র বিষয় (সাবজেক্ট) হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করা। সেই লক্ষ্যেই এবার অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে দাবা, হ্যান্ডবল, সাঁতার এবং কাবাডি—এই চারটি খেলায় অংশ নিয়েছে। আজ সেখান থেকে সারা দেশ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আসা ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অগ্রযাত্রায় রয়েছে।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করার যে প্রয়াস, এটি তার একটি বড় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে। আমরা সেটিও অনেক বৃহৎ পরিসরে আয়োজন করব।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

২

পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা’কে নিয়ে লেখা: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

৩

শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করছে: কুমিল্লায় মাহ্দী আমিন

৪

কুমিল্লায় মহাসমারোহে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৫

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আজ

সম্পর্কিত

শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

৬ ঘণ্টা আগে
পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা’কে নিয়ে লেখা: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা’কে নিয়ে লেখা: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

১৪ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে