• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করতে সিটি করপোরেশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১: ৫৬
আপডেট : ২৩ মে ২০২৬, ২২: ০১
logo

নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করতে সিটি করপোরেশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১: ৫৬
Photo

যানজট নিরসনে টমছমব্রিজ সংলগ্ন লাকসাম রোডের পূর্বপার্শ্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল কম্পাউন্ডের সামনে রাস্তা সংলগ্ন অব্যবহৃত পরিত্যক্ত জায়গায় ইউটার্ন নির্মাণ করার জন্য কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ওই চিঠি দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা নগরীতে যানজট দিন দিন প্রকট রূপ ধারণ করছে। যানজটের কারণে নাগরিকগণ নিত্য অসহনীয় ভোগান্তির শিকার। শহরের যানজট প্রশমনে কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃক সড়কে স্বেচ্ছাসেবী নিয়োগ, উচ্ছেদ অভিযানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যানজট নিরসনে ‘কুমিল্লা নগরীর ট্রাফিকজ্যাম নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা, ইন্টারসেকশন প্রশস্তকরণ এবং রোড ডিভাইডার, ইউটার্ণ স্থাপন ও ফুটপাত নির্মাণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহসাই বাস্তবায়ন কাজ শুরু হবে। কুমিল্লা নগরীর কয়েকটি যানজটপ্রবণ স্পটসমূহের মধ্যে টমছমব্রিজ এলাকা অন্যতম। এখানে যানজট নিরসনে টমছমব্রিজ সংলগ্ন লাকসাম রোডের পূর্বপার্শ্বে কুমিল্লা নিউহোস্টেল কম্পাউন্ডের সামনে রাস্তা সংলগ্ন অব্যবহৃত পরিত্যক্ত জায়গায় ইউটার্ন নির্মাণ করা হলে এতদঞ্চলের যানজট অনেকাংশে হ্রাস পাবে।

এমতাবস্থায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের যানজট নিরসনের অংশ হিসেবে টমছমব্রিজ সংলগ্ন লাকসাম রোডের পূর্বপার্শ্বে কুমিল্লা নিউহোস্টেল কম্পাউন্ডের সামনে রাস্তা সংলগ্ন অব্যবহৃত পরিত্যক্ত জায়গায় সিটি করপোরেশন কর্তৃক ইউটার্ন নির্মাণের লক্ষ্যে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, টমছমব্রিজে যানজট হচ্ছে। ভোগান্তি কমাতে অধ্যক্ষকে চিঠি দিয়েছি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেন, ওই জায়গা কলেজের। সিটি করপোরেশন আমাদের চিঠি দিয়েছে। সেটি কলেজের একাডেমিক কাউন্সিলে তোলা হবে। এর আগে সেখানে কোন কিছু হবে না।

এদিকে নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৪

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

৫

চান্দিনায় প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণ লুট

সম্পর্কিত

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৭ ঘণ্টা আগে
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে