নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা কোটবাড়ি রোডের দিদার বাজারের এম আলম মার্কেটে সিটি ব্যাংকের নতুন সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন ও গ্রাহক সমাবেশ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের কুমিল্লা রিজিয়নের রিজিওনাল হেড- মোহাম্মদ কামরুল হাসান সিকদার, এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল ম্যানেজার আব্দুল কাশেম এবং কুমিল্লার এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলরামপুর কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি শাহ আলম।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দিদার বাজার ও আশপাশের এলাকার গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে পৌঁছাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের আর্থিক লেনদেন আরও সহজ করতে এ আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।