কুমিল্লায় খালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদ ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, গত বুধবার বিকেল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের খালে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

একমাত্র সন্তানকে হারিয়ে মা শাকিলা বেগম কান্নায় ভেঙে পড়েছেন। তার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার বিকেলে সাজ্জাদের মা দোকানে গেলে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত