গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সেলিনা পারভীন
Thumbnail image

কুমিল্লার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতা ও অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে পাইলট গার্ড দেয় বিদ্যালয়ের চৌকস বিএনসিসি দল। তারপর প্যারেডে অংশ নেয় বিএনসিসি, স্কাউট, গার্লগাইড, রেড ক্রিসেন্ট, কাব স্কাউট, হলদে পাখি এবং বিদ্যালয়ের সুসজ্জিত ব্যান্ড দল।

শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশ নেয়। খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে অন্তত ৩৫০জনকে পুরস্কার দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত