মোহাম্মদ শরীফ

পাঠ্য পুস্তকে যুক্ত হতে যাচ্ছে কুমিল্লার মহীয়সী নারী, সমাজসেবক, শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীকে নিয়ে লেখা। সেটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে আরও যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়। পরিবর্তিত কারিকুলামে যুক্ত হচ্ছে কুমিল্লার সন্তান শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় প্রসারে ভূমিকা রাখা নবাব ফয়জুন্নেছার জীবনগাঁথা। এটি ২০২৮ সালের পাঠ্যপুস্তকে যুক্ত হতে পারে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, আমাদের মাদ্রাসা, কারিগরি সাধারণসহ সকল ব্যবস্থায় ৬ষ্ঠ শ্রেণি থেকে চারটি বিষয় যুক্ত হতে যাচ্ছে। বিষয় গুলো হলো আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এই চারটি নতুন বই আমরা দিচ্ছি ২০২৭ এ। ২০২৮ সাল থেকে আমাদের প্রত্যেকটি কারিকুলামের যে যে জায়গায় পরিবর্তন ও পরিমার্জন করা দরকার, বিশেষ করে পরিবর্তন করা দরকার সেটি আসবে। এছাড়া কুমিল্লার মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছার বিষয়টি পাঠ্য পুস্তকে অর্ন্তভূক্তির বিবেচনায় রয়েছে। ফয়জুন্নেছার উপরে লেখা আসবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।