কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৮) নির্বাচন আজ বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

মোট ১৭টি পদের মধ্যে ১৬ টি পদে ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা ৭০ জন। নির্বাচনে প্রার্থী সংখ্যা ৩২।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, এতে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহসাধারণ সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, অর্থ সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন, পাঠাগার সম্পাদক পদে দুইজন, প্রচার ও প্রকাশ-না সম্পাদক পদে একজন, বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে দুইজন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দুইজন এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী হয়েছেন।

সহসভাপতি পদে দুই পদের বিপরীতে প্রার্থী পাঁচজন, নির্বাহী সদস্যের পাঁচ পদের বিপরীতে প্রার্থী আটজন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের বুথের ভেতরে কোনো প্রকার মোবাইল ফোন নেওয়া যাবে না। ব্যালট পেপারের মধ্যে ফোঁটাসহ সাংকেতিক কোন চিহ্ন দেওয়া যাবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত