• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

বই ছিল জহিরুল হক দুলালের নিত্যসঙ্গী

স্মরণসভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৪৫
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২: ৩৩
logo

বই ছিল জহিরুল হক দুলালের নিত্যসঙ্গী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৪৫
Photo

বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, ছড়াকার, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ছাত্র রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সবসময় গুছিয়ে কথা বলতেন। ছোট-বড় সবাইকে ‘আপনি’ সম্বোধন করতেন। কুমিল্লার সব প্রতিষ্ঠানে তাঁর পদচারণা ছিল। তিনি বই নিয়ে সারাক্ষণ ডুবে থাকতেন। বই ছিল জহিরুল হক দুলালের নিত্যসঙ্গী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরুল হক দুলালের স্মরণসভায় বেশিরভাগ বক্তা এসব কথা বলেন।

জহিরুল হক দুলাল নাগরিক স্মরণ পর্ষদের উদ্যোগে কুমিল্লার টাউন হল মিলনাতনে ওই স্মরণসভা হয়। ইতিহাসবিদ ও নাগরিক স্মরণ পর্ষদের আহবায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ওই সভা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। ব্যবস্থাপনায় ছিলেন নাগরিক স্মরণ পর্ষদের সদস্য সচিব সাজ্জাদুল কবীর।

এতে স্মৃতিচারণা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু আয়ুব হামিদ, কমান্ডার নূরে আলম ভূঁইয়া, নজরুজ গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও নীতিশ সাহা, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, ইতিহাসবিদ আহসানুল কবীর, জহিরুল হক দুলালের ছেলে ইরতেজা তৈমুর হক। স্বরচিত কবিতা আবৃত্তি করেন চন্দন দাস।

স্মরণসভার ক্ষণে ক্ষণে কয়েকটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কুমিল্লার শিল্পীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

৩

বই ছিল জহিরুল হক দুলালের নিত্যসঙ্গী

৪

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

৫

চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

সম্পর্কিত

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

১৬ ঘণ্টা আগে
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

১৭ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে