• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশের দাবি, আইফোন নিতে সন্ধ্যায় বাঁশের কঞ্চি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমকে হত্যা করা হয়, আটক ৪

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৩
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও মোবাইল ফোন যন্ত্রাংশ ব্যবসায়ী ইয়েসটেকের স্বত্বাধিকারী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বাঁশের কঞ্চি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। সন্ধ্যার আগেই তাকে হত্যা করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আটক চার ব্যক্তির স্বীকারোক্তি ও প্রাথমিক তদন্ত থেকে পুলিশ এই তথ্য জানিয়েছে। আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে ওই তথ্য দেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এ মামলার চার আসামি হলেন সান্দনা মৈশান বাড়ির সাইফুল ইসলাম তুহিন (১৯), সালমানপুর মেম্বার বাড়ির মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া এলাকার মো. কামরুল হাসান ও সদও দক্ষিণ উপজেলার এলাহীপুরের মো. সিয়াম (১৯)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চাঞ্চল্যকর অপ্রতিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করতে আমরা জিডির ভিত্তিতে তদন্ত শুরু করি। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হই যে, গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৩টা ১৫ মিনিটে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড় ঘেরা নির্জন জঙ্গলের ভেতরে নিয়ে যায়।

পরবর্তীতে অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আমরা সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সঙ্গে থাকা তুহিনকে হেফাজতে নিই। একটানা জিজ্ঞাসাবাদে তুহিন আমাদের কাছে স্বীকার করে যে, অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পনা করে সে তাকে ঘটনাস্থলে নিয়ে যায়।

তুহিন জানায়, এ ঘটনায় ফাহাদ এবং ফাহাদের এক বন্ধু জড়িত ছিল। আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায় তার বন্ধু কামরুলও এই ঘটনার সঙ্গে জড়িত। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা কামরুলকেও হেফাজতে নিই। তুহিনের দেওয়া তথ্য ও দেখানো মতে আমরা তার বাসায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করি।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, ঘটনার দিন আনুমানিক বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড় যেরা নির্জন বনের মধ্যে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করালে অপ্রতীম বাধা দেয়, একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় প্রথমে তুহিন এবং পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমকে মাথায় আঘাত করে। একপর্যায়ে অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হলে তুহিন অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে ফাহাদ ও কামরুলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এছাড়া আমরা সিয়াম নামে আরেকজনকে আটক করেছি। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করছি।

আমরা ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত তুহিন, ফাহাদ ও কামরুলকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছি । ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। হত্যাকান্দ্রের রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুতই পুলিশ প্রতিবেদন (ঈঝ) বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।

এ মামলার চার আসামি হলেন ২৪ নং ওয়ার্ডের সান্দনা মৈশান বাড়ির সাইফুল ইসলাম তুহিন (১৯)। তিনি নুরে আলম ও শিরিনা বেগমের ছেলে। তুহিন কুমিল্লা সিটি কলেজের ছাত্র। একাদশ শ্রেণিতে ফেল করে ড্রপ আউট হন। ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ২৪ নং ওয়ার্ডেও সালমানপুর মেম্বার বাড়ির মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫)। সে মমিন হোসেন ও জুলি আক্তারের ছেলে। আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া এলাকার আব্দুল কুদ্দুস ও কুলসুম, আক্তারের ছেলে মো. কামরুল হাসান। তবে তার বয়স দেয়নি পুলিশ লিখিত বক্তব্যে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এলাহীপুর গ্রামের সেলিম মিয়া ও শিরিনা আক্তারের ছেলে মো. সিয়াম (১৯)। সিয়াম দৌলতপুরের আফজল খান কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। মোবাইল ফোন নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

২

হত্যা ও নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৩

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশের দাবি, আইফোন নিতে সন্ধ্যায় বাঁশের কঞ্চি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমকে হত্যা করা হয়, আটক ৪

৪

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য

সম্পর্কিত

সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১ ঘণ্টা আগে
হত্যা ও নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

হত্যা ও নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে
৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে