কুমিল্লায় বিদেশী পিস্তল, পাইপগান ও ককটেলসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬: ৫০
Thumbnail image

কুমিল্লায় বিদেশী পিস্তল, পাইপগান ও ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার মো. আবু ওবায়েদ ওরপে শিমুল (৩৩) কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে। এসময় মো. সাইফুল ইসলাম (২৫) নামক এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি মো. আবু ওবায়েদের বাড়ি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে। গ্রেফতারকৃত আসামী মো. আবু ওবায়েদ শিমুল দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত