কুমিল্লা সাংস্কৃতিক জোটের ফলাহার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ফলাহার কর্মসূচি আজ রোববার গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জোটভুক্ত সংগঠনগুলো বিভিন্ন মৌসুমি ফল নিয়ে আসে যা আগত অতিথি ও সুধীজনদের মধ্যে পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন কনকের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক শিশির।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মজিবুর রহমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. জাকির হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন। স্বাগত বক্তব্য রাখেন ফলাহার আয়োজনের সমন্বয়ক আজাদ সরকার লিটন।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গান, আবৃত্তি, সংগীত, নৃত্য এবং পুঁথি পাঠ করা হয়। ফলাহারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত