নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী দলীয়ভাবে ‘ঐক্যবদ্ধ’ভাবে পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। আজ শনিবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের লাগোয়া দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়। এতে মিলাদ মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮( বরুড়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী ।
বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরে আলম ভূঁইয়া, কুমিল্লার সরকারি কৌসুলি মো. কাইমুল হক রিংকু , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিএনপির সিনিয়র নেতা মোস্তফা জামান। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন । তবে তিনি অনুষ্ঠানে যোগ দেননি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির ব্যানারে ওই আলোচনা সভা হয়। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লার অনুসারী একটি একাংশ ওই সভায় অনুপস্থিত ছিলেন। তারা সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলাদা অনুষ্ঠান করেছে।
এদিকে অনুষ্ঠান সফল করতে কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হক সাক্কু। তবে তিনি দলীয় কার্যালয়ের ভেতরে আলোচনা সভাস্থলে যাননি। সড়কের মধ্যে দলীয় কর্মীদের নিয়ে অবস্থান করেন।
আলোচনা সভা শেষে বিএনপির অন্তত পাঁচজন নেতা বলেন, জনগণের ভোটে নিবার্চিত ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা বিএনপি ও মহানগর বিএনপি অনুষ্ঠান করেছে। যাঁরা আলাদা অনুষ্ঠান করেছেন, তাঁরা দলে কোন্দল সৃষ্টি করতে চান। নিজেদের শক্তি জানান দিতে আলাদা কর্মসূচি করে দলকে বিভ্রান্ত করতে চায় ওরা। এটা দলের জন্য ভালো কিছু না।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮(বরুড়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বনির্ভর বাংলাদেশের রূপকার। তারেক রহমান আমাদের দেশ নায়ক। সম্ভাবনাময় বাংলাদেশের রূপকার। তাঁর নেতৃত্বে পিছিয়ে পড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি দলের নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ায় শামিল হতে আহবান জানান।