বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী কালীরবাজারে র‍‍্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মিল্লা- ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাবের ডিএডি মো মোতালেব হোসেন ভূঁইয়ার কবর জিয়ারত করতে যান।

এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্তনা দেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান।

মনিরুল হক চৌধুরী বলেন, মোতালেবের ত্যাগ জাতি মনে রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত