নজরুলকে অনুসন্ধান করতে হলে গবেষকদের অনুসন্ধান করতে হয়: শান্তিরঞ্জন ভৌমিক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

লেখক প্রাবন্ধিক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক বলেন, নজরুলকে অনুসন্ধান করতে হলে গবেষকদের অনুসন্ধান করতে হয়। আলী হোসেন চৌধুরী দীর্ঘসময় ধরে কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে গবেষণা করেছেন। তাঁর স্বীকৃতি মিলেছে, মানে আমাদের স্বীকৃতি হয়েছে। ঢাকার বাইরের লোকদের আজকাল তেমন পুরষ্কার দেওয়া হয় না। আলী হোসেন চৌধুরী সেটি পেয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে যাত্রিক নাট্যগোষ্ঠী আয়োজিত জাতীয়ভাবে নজরুল পুরস্কার ২০২৫ অর্জনে বিশিষ্ট কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। আলী হোসেন চৌধুরী সম্পর্কে কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ খন্দকার।

আলী হোসেন চৌধুরী তাঁকে সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নজরুলকে ভালোবেসে আমি লিখেছি। নজরুলের প্রতি টান থেকে লিখেছি। পুরস্কার পাওয়ার জন্য কখনো লিখিনি।

অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রতিবিম্ব থিয়েটার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন হাসিম আপ্পু, অধ্যক্ষ শফিকুর রহমান, ইতিহাসবিদ গোলাম ফারুক, আবৃত্তিকার বদরুল হুদা জেনু, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, ডা. ইকবাল আনোয়ার, শিল্পী অভিজিৎ সিনহা মিঠু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, বশীর উল আনোয়ার, চারুশিল্পী সুলতান শাহরীয়ার, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান মো জামাল নাসের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আলী রেজওয়ান তালুকদার, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান, সংস্কৃতি সংসদের আবুল কাশেম, দেলোয়ার হোসেন টুটুল, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন, নাজনীন কাজল, অধ্যক্ষ মো শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, সাংবাদিক মাসুক আলতায় চৌধুরী, গাজীউল হক সোহাগ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যাত্রিকের সদস্য তপন সেনগুপ্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত