• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

লবণের ট্রাকে সাড়ে ২১ হাজার পিস ইয়াবা, একজনের যাবজ্জীবন, সহযোগীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩০
logo

Photo

কুমিল্লায় লবণের ট্রাকে সাড়ে ২১হাজার ইয়াবা বহনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং তার সহযোগীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার এই রায় প্রদান করেন।

মামলায় প্রধান আসামি চালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামি মো. আয়নাল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি মো. সাদ্দাম হোসেন হাজারী পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মার্চ ভোরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লবণ বোঝাই ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকের চালক মো. সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. আয়নাল ইসলাম পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিকালে চালক সাদ্দাম হোসেনের প্যান্টের পকেট এবং চালকের আসনের নিচ থেকে মোট ২০ হাজার পিস এবং সহযোগী আয়নাল ইসলামের পকেট থেকে ১,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

আদালত সূত্র জানায়, উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনার পর ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে উপনীত হয় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বিচারক পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন হাজারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অপরদিকে, আদালতে উপস্থিত আসামি মো. আয়নাল ইসলামকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। আমরা পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

২

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৩

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৪

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৫

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

সম্পর্কিত

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

আজানের মধ্যে হৃদরোগে প্রাণ গেল মসজিদের ইমামের

১৬ মিনিট আগে
বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

১৭ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে
দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

১৮ ঘণ্টা আগে