নিজস্ব প্রতিবেদক

দারুস সুন্নাহ মোখলেছিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে সচেতন আলেম ইমাম ঐক্য মঞ্চের উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদ্রাসার ছাত্র আরাফাত যখন পুকুরে গোসল করতে যায় তখন মাদ্রাসা প্রধান হাজেফ নজরুল ইসলাম তাঁর নিজের রুমেই অবস্থান করেন। ছাত্র আরাফাতকে তাঁর ফুফাতো ভাই স্বপন পানির মধ্যে উপর্যুপরি কয়েকবার পানি চাপা দেয়। পরক্ষণে পুকুর থেকে উঠার পর ছাত্র আরাফাত অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুমিল্লা মডার্ণ হসপিটাল এবং পরে কুমিল্লা জেনারেল হাসপাতাল নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এর মধ্যেই উৎসুক জনতা ‘মব’ করে মাদ্রাসা প্রধানকে মেরে ফেলার উদ্দেশ্য তাঁর উপর অতর্কিত হামলা চালায় এবং তাঁকে প্রচন্ড মারধর করে। একজন আলেমের উপর এমন নিন্দনীয় হামলার প্রতিবাদ জানাচ্ছি। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে অতিদ্রæত নির্দোষ হাফেজ নজরুল ইসলামকে মুক্তি দেওয়ার আহŸানও জানান বক্তরা।
পরিশেষে প্রধানমন্ত্রী,কুমিল্লা সদর এমপি, সিটি করপোরেশন প্রশাসক, জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সচেতন আলেম-ইমাম ঐক্যমঞ্চের মুখ্য সমন্বয়ক কুমিল্লা তালীমুস সুন্নাহ মাদরাসার হাফেজ ক্বারী মুসলেহ উদ্দিন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। সচেতন আলেম-ইমাম ঐক্যমঞ্চের আহবায়ক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার এমফিল গবেষক কাজী মুহাম্মাদ ইসহাক জামিলের সভাপতিতে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী শামীম মজুমদার, বাংলাদেশ যুব হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
ইমাম সমিতি কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা ইয়াছিন নূরী , সেক্রেটারী মাওলানা আবু হানিফ, কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস রফিকুল ইসলাম আনসারী, শানে সাহাবা কুমিল্লা মহানগর সভাপতি ভিক্টোরিয়া সরকারি কলেজ কান্দিরপাড়ের খতিব শায়েখ আবদুল্লাহ আল মামুন মোস্তাফি, মহানগর সেক্রেটারী মুফতী কাজী আবু ইউসুফ, কুমিল্লা উত্তর সভাপতি মাও. ইসরাফিল বিন আহমাদ, মাজলিসুল ওয়ায়েজিনের কেন্দ্রীয় নেতা কাজী ইসমাইল বিন কাশেম, কুমিল্লাস্ত বুড়িচং বি পাড়া ওলামা পরিষদের সভাপতি এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, ছাত্র হিযবুল্লাহর নেতা মুফতী জাকারিয়া, আমরা তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি মুহাম্মাদ জাবের জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলা অর্থ সম্পাদক মাও. হাবিবুর রহমান, আলহেরা কামিল মাদরাসার প্রভাষক মাও. মাহমুদুর রহমান মাছুম প্রমুখ সহ হাফেজ কল্যান ফাউন্ডেশন, মাজলিসুল ওয়ায়েজিন বাংলাদেশ, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, জাতীয় ইমাম সমিতি, আমরা তরুণ প্রজন্ম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কুমিল্লা জেলাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও মাদরাসার ছাত্র শিক্ষক ও পেশাজীবি মহল সমর্থন দিয়েছেন উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৪ মে কুমিল্লা নগরের শাকতলা দারুসসুন্নাহ মোখলেছিয়া মাদ্রাসার ছাত্র আরাফাতের মৃত্যুর ঘটনায় মাদ্রাসা প্রধান হাফেজ নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।