নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও একটি সবুজ, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগর গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
চারা বিতরণ শেষে প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেন এবং নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।