কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০: ৩৫
Thumbnail image

কুমিল্লায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে।

আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে। এর মধ্যে কোনো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় সমাবেশে উপস্থিত কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ‘মাদককে না বলি’ স্লোগানের মাধ্যমে শপথবাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত