কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল, কনক- সভাপতি, শিশির- সাধারণ সম্পাদক, খোকন- কার্যকরী সভাপতি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সাংস্কৃতিক জোটের পালাবদল হয়েছে। এতে বেলায়েত হোসেন কনককে সভাপতি, নাট্যকর্মী মো. আশিকুর রহমান শিশিরকে সাধারণ সম্পাদক ও খেলাঘর সংগঠক কমল চন্দ খোকনকে কার্যকরী সভাপতি এবং নাট্যকর্মী তানিম আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

‘বর্ষবরণ-১৪৩৩’ উদযাপন আয়োজনের চতুর্থ ও সমাপনী দিনের কর্মসূচিতে ধারাবাহিক নেতৃত্বের পালাবদল নগরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

১৪৩২ বঙ্গাব্দের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও সাবেক সভাপতি এডভোকেট শহীদুল হক স্বপনের সার্বিক সমন্বয়ে এবং পালাবদল পর্ষদের আহবায়ক আবুল হাসানাত বাবুলের সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সভাপতি মন্ডলীর সদস্য রেহানা মফিজ, অমৃত লাল দত্ত, ইউনুস উল্ল্যা, রসিক কবি আব্দুল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথিলা মজুমদার মুমু, উম্মে হাবিবা শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পপি সূত্রধর, প্রকাশনা সম্পাদক এড.দিলীপ কুমার চন্দ, প্রচার সম্পাদক মঈনুদ্দিন খাঁন মাহাদী, আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব, নির্বাহী সদস্য এড. নাজনীন আক্তার কাজল, সৈয়দা আফরোজা সুলতানা মিলি, উত্তম বহ্নি সেন, জাহিদুর রহমান মামুন, সুলতানা পারভীন দিপালী, সফিকুল ইসলাম ঝিনুক, ইসতিয়াক আহমেদ পল্লব, সাদ বিন ইউসুফ, আয়েশা সিদ্দিকা সোমা, পূর্ণিমা নাহা, আজাদ সরকার লিটন, নুসরাত জাহান চৌধুরী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত