নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জিলা স্কুলের গৌরবের ১৮৯ বছর পূর্তি উৎসব আজ সোমবার। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি কান্দিরপাড় নিউমার্কেট হয়ে পূবালী চত্বর দিয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর কেককাটা হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ জানান, ১৮৩৭ খ্রিস্টাব্দের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা দুই শিফটে ১ হাজার ৮৪৬ জন ছাত্র আছে। দুই শিফটে শিক্ষক আছেন ৫০ জন। জমির পরিমাণ ৫ দশমিক ৬৯ একর। কুমিল্লা নগরের প্রাণকেন্দ্রে এই স্কুলের অবস্থান। ধর্মসাগর দিঘির পূর্ব দক্ষিণ কোণে এই স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে। এসএসসিতে পাসের হার ও জিপিএ ৫ এর গড়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের নাম্বার ওয়ান জিলা স্কুল।
প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ বলেন, এই স্কুল আমাদের অলংকার ও অহংকার। এক ঝাঁক মেধাবীদের স্কুল এটি। নিয়মিত ক্লাস পরীক্ষা ও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করে আসছে।
দেশের অনেক খ্যাতনামা ব্যক্তি এখানকার ছাত্র ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। ৫২ সালের ভাষা আন্দোলনে, ৬২ এর শিক্ষা আন্দোলনে, ছয় দফায়, নব্বইয়ের আন্দোলনে, ২৪ এর জুলাই আগস্ট আন্দোলনে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউট, অলিম্পিয়াডে এই স্কুলের শিক্ষার্থী দের ভ‚মিকা উজ্জ্বল।