উইকন দোকান বিক্রি উৎসবে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় উইকেন দোকান বিক্রি উৎসবে নানা পেশার মানুষ জড়ো হয়েছেন আজ শুক্রবার ছুটির দিনে। কুমিল্লা নগরের কান্দিরপাড় রামঘাট উইকন অফিসে তিন দিনব্যাপী উইকন চৌধুরী আর্কেড দোকান বিক্রয় উৎসব চলছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই উৎসব চলছে। আগামীকাল শনিবার উৎসব শেষ হবে।

বিকেলে বিভিন্ন ক্রেতার সঙ্গে জড়ো হন উইকেনের ঊর্ধতন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন উইকেনের চিফ আর্কিটেক্ট ও পরিচালক মেহেদী ইফতেখার, উইকেন গ্রæপের সিইও মেজর (অব:) আমিনুল হক ,উইকনের নির্বাহী পরিচালক দেওয়ান রাশেদুল হাসান, সিবিও রেজাউল হক লিমন, উইকনের কুমিল্লা রিজিওনাল হেড সন্দীপ সিংহ রায় দীপ ও মানবসম্পদ বিভাগের প্রধান ইসতিয়াক আহমেদ চৌধুরী। এতে বিপুল সংখ্যক ভিজিটর উপস্থিত ছিলেন।

উইকেনের চিফ আর্কিটেক্ট ও পরিচালক মেহেদী ইফতেখার বলেন, কুমিল্লায় আমরা শুরু করেছি আমাদের প্রকল্প। আমরা গতানুগতিক ফ্ল্যাট করতে চাই না। আমরা নুতনত্ব আনতে চাই। আলো বাতাসে ঘেরা ফ্ল্যাট করতে চাই। নান্দনিকতার ভবন করতে চাই। সময়ের প্রয়োজন দেখে এগুতে চাই।

এর আগে গতকাল বৃহস্পতিবার ফিতা ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী খায়রুল এনাম খান তৌফিক, মো. শরীফুল আলম, উইকনের নির্বাহী পরিচালক দেওয়ান রাশেদুল হাসান, বার্ডের সাবেক পরিচালক ড. স্বপন কুমার দাসগুপ্ত, এথনিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাকসুদুল আজম কিরন, কুমিল্লা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হোসেন শাকিল, কল্যাণ সম্পাদক ও চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন সুমন ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক মিনহাজুর রহমান তারেক, উইকনের কুমিল্লা রিজিওনাল হেড সন্দীপ সিংহ রায় দীপ ও কুমিল্লা জিলা স্কুলের অ্যালামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম বাবু।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত