• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ধর্মসাগরপাড়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৬: ০৫
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৭: ৩৩
logo

ধর্মসাগরপাড়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৬: ০৫
Photo

কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকায় ঘুরতে গিয়ে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন দুই কিশোর।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলো— নগরের ছোটরা এলাকার বাসিন্দা ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাকিব (১৭) এবং রানীর বাজার এলাকার বাসিন্দা কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইরফান (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ধর্মসাগর পাড়ে ঘুরতে গিয়ে সাকিব ও ইরফানের সঙ্গে সেখানে অবস্থানরত কয়েকজন কিশোরের ধাক্কা লাগে। এ সময় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই কিশোররা নিজেদের’র গ্রুপের সদস্য পরিচয় দিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে সাকিব ও ইরফানের ওপর সুইচ গিয়ার দিয়ে মাথায় ও পায়ে এলোপাতাড়ি হামলা চালায়।

হামলার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে আহত করে। এ সময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্মসাগরপাড় এলাকায় কিশোর গ্যাংয়ের আনাগোনা ও দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা ও রাতের সময় বিভিন্ন গ্রুপের কিশোররা সেখানে জড়ো হয়ে প্রায়ই ছোটখাটো ঝামেলা ও মারামারির ঘটনা ঘটাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মসাগর পাড় কুমিল্লা নগরের একটি গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কিন্তু কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ওই এলাকায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ধর্মসাগর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার কুমিল্লায় পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

২

অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

দাউদকান্দিতে আলু উৎপাদন বিষয়ক কৃষি কর্মশালা

৪

কুমিল্লায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

৫

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর

সম্পর্কিত

নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

১৩ ঘণ্টা আগে
অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ ঘণ্টা আগে