• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ জামায়াতপন্থী আইনজীবী ও কুমিল্লার আদালতের এজিপি মাসুম গ্রেপ্তার, চেকপোস্টে গুলির পর বেরিয়ে আসে তথ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২: ০৪
logo

Photo

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ কুমিল্লায় আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) এ কে এম মাসুদুল হক ওরফে মাসুমকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নগরের টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে এজিপি এ কে এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের ছোট ভাই। এ ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। এ কে এম এমদাদুল হক মামুন আদর্শ সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ওই দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাইফুল ইসলাম বলেন, আজ সকাল ছয়টার পর টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করেন পুলিশ সদস্যরা। পরে তাঁর মুঠোফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে জানান, মাসুদুল হকের বাসায় আছে অস্ত্রটি। তাঁর দেওয়া তথ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসায় ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। মাসুদুল ও আরিফুলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। থানা থেকে মামলার নথিপত্র পেলে সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে মিলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখবেন। এরপর মন্ত্রণালয় তাঁর এজিপি দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৩

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৪

দেবীদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

৫

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

সম্পর্কিত

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

উবারের ফাঁদে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, ৯৭ হাজার টাকা লুট

৭ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

৭ ঘণ্টা আগে
ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৮ ঘণ্টা আগে