• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ভিক্টোরিয়া কলেজে দুইপক্ষের সংঘর্ষ

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১: ৫৫
logo

ভিক্টোরিয়া কলেজে দুইপক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১: ৫৫
Photo

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বোরবার দুপুরে কলেজের কান্দিরপাড়ে অবস্থিত উচ্চমাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, রোববার সকালে কলেজের উচ্চমাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথাকাটি হয়। এ ঘটনার সময় সিফাত তাহফিদের ওপর হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে তাহফিদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও তার সঙ্গে এসে যোগ দেয়। বেলা ১২টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারলো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এ সময় এক তরুণের হাতে পিস্তল দেখা যায়। তবে তার চেহারা ভিডিওতে অস্পষ্ট। এ ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, এ ঘটনার পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যতটুকু জেনেছি আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয়। তবে ভিক্টোরিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করব। শিক্ষার্থীদের নিরাপত্তায় ইতোমধ্যেই আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানোর ব্যবস্থা করেছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেই পুলিশ পাঠাই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

২

তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

৩

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

৪

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

৫

বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা ভাঙা সেতু

সম্পর্কিত

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

২ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

১১ ঘণ্টা আগে