কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের নানামুখী সমস্যার সমাধান করতে হবে। এজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতসহ ক্লাসমুখী করতে হবে।

আজ শনিবার দুপুরে কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা ওই তাগিদ দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ওই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সর্বশেষ ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সভাপতি ও ছাত্রসংসদের সাবেক সম্পাদক উদবাতুল বারী আবু, কলেজের সাবেক ছাত্রদল নেতা মাহবুবুল আলম চপল, মোজাহিদ চৌধুরী, হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপত এডভোকেট আক্তার হোসাইন, কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. সিপন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান । এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক মজুমদার।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, আমি এ কলেজের ছাত্র। এ কলেজ বহু কীর্তিমানের জন্ম দিয়েছে। কলেজের সব সমস্যা একে একে সমাধান করা হবে। বড় প্রকল্প নেওয়া হবে। কেন্টিন তৈরি করা হবে শিগগিরই। জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত