নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান আর নেই। আজ শনিবার সকালে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, শনিবার সকালে কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়ে প্রাতঃভ্রমণে বের হন ড. আহাম্মদ কাদের জামান। আনুমানিক সকাল ৮টার দিকে ধর্মসাগর এলাকায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁকে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
ড. আহাম্মদ কাদের জামান ২০২৫ সালের ১৪ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২৭তম বিসিএসের (মেধাক্রম-২) কর্মকর্তা ছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর গ্রামে ।
শনিবার বাদ জোহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখা (কান্দিরপাড়) প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা। এরপর বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।