গোমতী নদীর দখল, দূষণ ও মাটি কাটার বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ

কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোমতী নদীর কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর সেতুর ওপর মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার সদস্য ও পরিবেশবাদীরা। পরে পরিবেশ দূষণ ও প্রতিকার শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা হয়।

আজ শুক্রবার বিকেল চারটায় বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাপা কুমিল্লা অঞ্চলের সাবেক সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য রাখেন বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মাসুদ, সহসভাপতি রোকেয়া বেগম শেফালী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, আইরিন অধিকারী মুক্তা, অচিন্ত্য দাস টিটু, কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার, সদস্য খায়রুল আহসান মানিক, রফিকুল ইসলাম সোহেল, গাজীউল হক সোহাগ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক খোন্দকার গোলাম কিবরিয়া ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ হোসেন।

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোমতী নদীকে রক্ষা করতে হবে। দখল, দূষণ ও মাটি কাটা বন্ধ করতে হবে। সবার আগে চাঁনপুর পাকা সেতু হওয়ার কথা, কিন্তু সেখানে না হয়ে অন্য স্থানে পাকা সেতু হয়। এতে করে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। যে কারণে অপরাধীরা দ্রæত মাটি ও বালু নিয়ে চলে যেতে পারে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত