সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনা

আদালত প্রতিবেদক
Thumbnail image

বিচার বিভাগের মর্যাদা, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার ও আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে কুমিল্লার নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। নবীন-প্রবীণ আইনজীবীদের প্রাণবন্ত উপস্থিতি, শুভেচ্ছা বিনিময় এবং আন্তরিক অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীরা একই লক্ষ্য নিয়ে কাজ করেন। সেই লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সম্মান, আন্তরিকতা ও পেশাগত সৌহার্দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবাগত জেলা জজের সফল দায়িত্বপালন কামনা করেন।

ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।

আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল।

সংবর্ধনার অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনই তাঁর প্রধান অঙ্গীকার। আইনজীবীদের সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে কুমিল্লার বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত