কুমিল্লায় যুবদল নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় কুমিল্লার কালিরবাজারে আদর্শ সদর উপজেলা যুবদলের সদস্য উমর ফারুক ভূঁইয়ার ও তাঁর ছোট ভাই তাইফুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা উমর ফারুকের কাঁধ, পেট ও পিঠে ছুরিকাঘাত করেন। পরে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলায় অভিযুক্তরা হলেন- মাসুদ আল হাসান মাসুম, আলী আজগর, হাত কাটা বাইল্লা, রেন্ডি মামুন, বাইল্লার ছেলে অপু, ইউছুফ, আবুল কালাম, আনিস, মিজান। আহতরা জানান, হামলাকারীরা সকলেই ছাত্রলীগ করেন।

আহত তাইফুল বলেন, বুধবার মাগরিবের পর আমার ভাই ও আমি বাড়ির সামনে অবস্থান করেছিলাম। তখন ছাত্রলীগ নেতা মাসুমের নেতৃত্বে কতগুলো বাইকে করে সন্ত্রীসারা এসে আমার বড় ভাইকে ছুরি দিয়ে কোপাতে থাকে। আমার ভাইয়ের বাম কাঁধে, পিঠে কুপিয়ে জখম করে। আমি বাধা দিতে গেলে আমার ওপরও তাঁরা হামলা চালায়।

আহত যুবদল নেতা উমর ফারুক ভূঁইয়া বলেন, ছাত্রলীগ নেতা মাসুম অনেক দিন ধরে বাজারে চাঁদাবাজি ও অসৎ কাজ করে আসছে। এসব কাজে বাধা দেওয়ায় তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল আমার ওপর হামলা চালায়।

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈাহিদুল আনোয়ার বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। দুইপক্ষের মধ্যে পুরোনো শত্রুতা রয়েছে বলে জেনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত