• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৯
logo

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৯
Photo

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। আজ বৃহস্পতিবার শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।

শিশুটির নাম আনাবিয়া (১৪ মাস)। সে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

মিয়া মনজুর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

২

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

৩

ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

৪

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

৫

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার খলিলুর রহমান

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

৩৩ মিনিট আগে
আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে