‘বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত’
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবসে আলোচনা সভা, র্যালি ও বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করা হয়েছে। এছাড়া স্বল্পমূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব লালমাই এই আয়োজন করে।
আজ মঙ্গলবার কুমিল্লা নগরের ঝাউতলায় কুমিল্লা লিভার ক্লাব প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী দিলনাঁশি মোহসেন।
বক্তব্য রাখেন রোটারিয়ান জাকির হোসেন, কুমিল্লা লিভার ক্লাবের উপদেষ্টা শাহজাহান সাজু, সহসভাপতি প্রকৌশলী মো. গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আবেদীন, ট্রেজারার আবদুল হালিম মোল্লা,নির্বাহী সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মনিরুল ইসলাম সরকার, জাহিদুল ইসলাম ও সামসুজ্জামান মানিক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হেপাটাইটিস বি হলো একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণও হতে পারে। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ন্যাশ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করাই প্রতিরোধের প্রধান উপায়।