• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন হাতীবান্ধার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
logo

Photo

রংপুর ও রাজশাহী অঞ্চলের চাঁপা দলকে প্রতিনিধিত্ব করা লালমনিরহাট জেলার হাতীবান্ধার শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। কুমিল্লায় আয়োজিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পরপর তিনটি জয় পেয়ে তারা চ্যাম্পিয়ন হন।

আজ শুক্রবার তারা কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে আয়োজিত শেষ খেলায় খুলনা ও বরিশালের সমন্বয়ে গঠিত গোলাপ দলকে পরাজিত করেন। বৃহস্পতিবার তারা কুমিল্লা,চট্টগ্রাম ও সিলেটের সমন্বয়ে গড়া বকুল অঞ্চলকে পরাজিত করেন। বুধবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পদ্ম অঞ্চলকে পরাজিত করে।

শিক্ষার্থী নুরে মুমতারিন জিন্নাত ও জাকিয়া সুলতানা জিম বলেন,আমরা নিয়মিত প্রশিক্ষণ করতাম। আমাদের স্কুলের শিক্ষক ও কোচের আন্তরিকতার কারণে আমরা এই বিজয় পেয়েছি। আমরা জাতীয় দল ও দেশের বাইরে খেলতে চাই।

চাঁপা দলের কোচ ফয়জুন নেছা মনা বলেন, শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের মানচিত্র স্পোর্টস ক্লাব নামে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ নেয়ায় মেয়েরা ভালো করেছে। আমি স্বপ্ন দেখি এই মেয়েরা একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। কাবাডি ছাড়াও তারা বিভিন্ন খেলায় পারদর্শী। মেয়েরা অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের। খাবার ও সরঞ্জামে সহযোগিতা পেলে তারা আরো ভালো করবেন।

শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান বলেন,আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পিং করিয়েছি। আমরা বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে এসেছিলাম। আমাদের কোচ ফয়জুন নেছা মনাসহ সবার সহযোগিতায় এই সাফল্য এসেছে। আমরা আল্লাহর নিকট শুকরিয়া জানাই।

কুমিল্লা শিক্ষাবোর্ডর সহকারী ক্রীড়া অফিসার মো.সাঈম মিয়া বলেন, আমাদের খেলাগুলো লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বিজয়ী দল চাঁপাসহ সবাইকে অভিনন্দন জানাই। চ্যাম্পিয়ন দলকে শনিবার আনুষ্ঠানিক পুরস্কার প্রধান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশ থেকে বাছাইকৃত ৩৬৮ জন প্রতিভাবান শিক্ষার্থী জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৭ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৭ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৯ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে