নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষচারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ‘৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-র অংশ হিসেবে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা তুলে দেন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং প্রাক্তন প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হতে এবং একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহবান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত